Home / সাহিত্য / গোপালগঞ্জে চলছে চারদিনব্যাপী কবি সুকান্ত মেলা
sukanta+mbd

গোপালগঞ্জে চলছে চারদিনব্যাপী কবি সুকান্ত মেলা

মাস্টারি বিডি ডটকম
গোপালগঞ্জ। ০২ মার্চ ২০১৭ । ১৮ ফাল্গুন ১৪২৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বুধবার থেকে (১লা মার্চ- ৪মার্চ) চলছে ৪ দিন ব্যাপী কবি সুকান্ত মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও মেলা উদযাপন কমিটি এ মেলার আয়োজন করেছে।

কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় জারি গান, সামাজিক যাত্রাপালাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাকে ঘিরে উপজেলা ব্যাপী বইছে উৎসবের আমেজ। উপজেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী কবির বাড়িটি সার্বক্ষনিকভাবে মনিটরিং করছে। অপরদিকে এই মেলাকে কেন্দ্র করে নবরূপে সেজেছে কবির বাড়ি ও এর আশপাশের এলাকা। সংবাদ বাসস-এর।

কোটালীপাড়া উপজেলার চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, এ মেলাকে ঘিরে উপজেলাব্যাপী বইছে উৎসবের আমেজ। আমরা উপজেলা পরিষদ থেকে এ মেলায় সার্বিক সহযোগীতা করে আসছি। আগামীতে এ মেলা যাতে অব্যাহত থাকে সে জন্য আমি কাজ করে যাবো।

জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু বলেন, দীর্ঘ দিন ধরে আমরা কবির জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলন কিছুটা হলেও সার্থক হয়েছে। এ বছর আনন্দমুখর পরিবেশে মেলাটি উদযাপিত হচ্ছে।

কবি সুকান্ত স্মৃতি সংসদের সভাপতি শেখ আয়নাল হোসেন বলেন, আমি চাইবো সরকার কবির স্মৃতিকে ধরে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বিশেষ করে কবির পৈত্রিক ভিটায় একটি পর্যটন কেন্দ্র ও একটি আধুনিক লাইব্রেরি গড়ে তুলে আগামী প্রজন্মের কাছে কবিকে তুলে ধরবেন।

উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন বলেন, উপজেলা পরিষদ এবং স্থানীয় সুধী জনদের সহযোগীতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেলা উদযাপন কমিটি এ মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে। আমি চাইবো প্রশাসন ও এলাকাবাসী যেন আগামীতে কবির স্মৃতি ধরে রাখার জন্য এ ধরনের মেলার আয়োজন করেন।

এ ছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দেবার জন্য আমাদের নানা ধরণের উদ্যোগ গ্রহণ করা উচিৎ। উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

CHvCifOxDfa1Ch61_Aesthetics-1 copy

বেয়াদবি মাফ করবেন ও অন্যান্য কবিতা

মাস্টারি বিডি | শান্তা ইসলাম সঙ্গীত | ১২ অক্টোবর ২০১৯ | ২৭ আশ্বিন ১৪২৬ শেখ নজরুলের ০৪টি সাম্প্রতিক কবিতা …

Leave a Reply

Your email address will not be published.