শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সৌর বিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণ, রাস্তা নির্মাণ কাজে প্রচলিত ইটের বিকল্প হিসেবে ইউনিব্লক ব্যবহারের সম্ভাবনা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
এছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা, প্রকৌশলীদের ক্যাডারভুক্ত করার বিষয় এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়।
৩ অক্টোবর ২০২৬ তারিখে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. শহীদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. বেলাল হোসেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম