ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । মাসস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগারগাঁওস্থ এলজিইডির সদর দপ্তর ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সর কার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. শহীদুল হাসান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম