Home / জাতীয় / মন্ত্রী ড. আবদুল মঈন খান-এর উপস্থিতিতে এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
19 9 26 1

মন্ত্রী ড. আবদুল মঈন খান-এর উপস্থিতিতে এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । মাসস
817134862_122118522693305580_4458837975519992347_n
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আগারগাঁওস্থ এলজিইডির সদর দপ্তর ভবনের কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সর কার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সচিব জনাব মো. শহীদুল হাসান।
795538194_122118522489305580_6781976635511407760_n
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলজিইডির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

10 9 26 11111111

দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ চান ভারতের ব্যবসায়ীরা

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ । মাসস দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির …