Home / জাতীয় / চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন
26255

চুক্তিভিত্তিক নিয়োগে এলজিইডির প্রধান প্রকৌশলী থাকছেন বেলাল হোসেন

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস

আরও এক বছর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী থাকছেন মো. বেলাল হোসেন। তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী ভোগ না করা অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বেলাল হোসেন এই নিয়োগ পেয়েছেন। তাকে গ্রেড-১ পদমর্যাদা দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৪ জানুয়ারি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী বেলাল হোসেন প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন। গত ১০ ফেব্রুয়ারি তিনি প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব পান। এরপর গত ১৯ জুলাই তাকে গ্রেড-১ দেওয়া হয়।

আগামী ৩১ আগস্ট তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …