Home / জাতীয় / অবশেষে গ্রেড ১ সংস্থা এলজিইডি পেলো গ্রেড ১ সংস্থাপ্রধান
19 7 2026 777

অবশেষে গ্রেড ১ সংস্থা এলজিইডি পেলো গ্রেড ১ সংস্থাপ্রধান

রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | মাসস

১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে জনাব মোঃ বেলাল হোসেন আজ এক সরকারি আদেশে গ্রেড-১ পদে পূর্ণ দায়িত্ব পেয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ বেলাল হোসেন ১৪ জানুয়ারি ২০২৬ স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) জনাব কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হন। তিনি ১৪ জানুয়ারি ২০২৬-এ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) হিসেবেও পদোন্নতি পান। জনাব মোঃ বেলাল হোসেন ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে সংস্থার দায়িত্ব প্রাপ্ত হন।

জনাব মোঃ বেলাল হোসেন ১৯৬৭ সালের ১ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নগরাজপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ রুহুল আমিন এবং মাতার নাম মোছাঃ ফজিলাতুন্নাহার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

16 7 2026 11

চার সাংবাদিকের মুক্তি চাইল অ্যামনেস্টিসহ ৫ আন্তর্জাতিক সংস্থা

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | মাসস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাংবাদিক ফারজানা রূপা …