বিশ্বকাপের উদ্বোধন : মঞ্চ মাতাচ্ছেন বিশ্বসেরা তারকারা
Mastary Sangbad
June 12, 2026
আন্তর্জাতিক, খেলা, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ
124 Views
ঢাকা, শুক্রবার ১২ জুন ২০২৬
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে চলছে উদ্বোধনী অনুষ্ঠান।
মূলত বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠান।মেক্সিকোর ঐতিহ্য ও ইতিহাসের অতীত ইতিহাস এবং শিকড়কে তুলে ধরে এক চমৎকার নৃত্য ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। গানের মাধ্যমে পুরো বিশ্বকে স্বাগত জানাচ্ছেন মেক্সিকান গায়িকা লিলা দাওনস।অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত! বিশ্বজুড়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে এলেন শাকিরা।
বিশ্বকাপের থিম সং দাই দাই গেয়ে পুরো স্টেডিয়ামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি।
2026-06-12