Home / জাতীয় / হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৫৯
17 6 2026 12 2

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৫৯

ঢাকা, রবিবার ১৭ মে ২০২৬ মাসস

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু নিশ্চিত হামে আর হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশু মারা যায়।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে আরও ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর। এ নিয়ে মোট হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু।

হাম শনাক্ত হয়ে শিশুটি বরিশালে মারা গেছে। আর হামের উপসর্গে ঢাকায় ৩, সিলেটে ১ ও ময়মনিসংহে ১ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু। এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৭ হাজার ৭৪৪ শিশু বাড়ি ফিরেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8

প্রাথমিক থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানো এখন সময়ের দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী  হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকাল …