ঢাকা, শুক্রবার ০১ মে ২০২৬ মাসস
১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মনোজ্ঞ এক সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
এই শ্রমিক সমাবেশ উপলক্ষ্যে দুপুর ১২টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এ আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও৷ কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, এ সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম