Home / জাতীয় / একটা মশার কাছেও মানুষ কত অসহায়! মশার কামড়ে সচিবের মৃত্যু!
15 4 2026 999999

একটা মশার কাছেও মানুষ কত অসহায়! মশার কামড়ে সচিবের মৃত্যু!

ঢাকা, শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ মাসস
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন। তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বিজ্ঞান প্রযুক্তির এত উৎকর্ষের যুগেও সামান্য একটা মশার কাছে মানুষ কত অসহায়। সরকারের সর্বোচ্চ একজন কর্মকর্তার জীবনও বাঁচানো গেলো না মশার কবল থেকে।
তবু এই জীবন নিয়ে আমাদের কত অহঙ্কার, কত লোভ, কত পরিকল্পনা! বিশ্বজুড়ে মানুষের কত দাপট, কত যুদ্ধ, কত প্রাণক্ষয়।
আহারে জীবন!

তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। বাণিজ্য মন্ত্রণালয় আজ প্রেস রিলিজে জানায়, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর ম্যালেরিয়া শনাক্ত হয়।

মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। গত বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 26 1

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা, বুধবার ০৩ জুন ২০২৬ মাসস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. …