Home / আন্তর্জাতিক / বাংলাদেশসহ ৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
25 26 555

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

ঢাকা, বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ মাসস

বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্থানীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্ডফ্লু রোধে এই ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

তালিকায় ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়ার নামও রয়েছে। এছাড়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালিসহ ১৬টি দেশের নির্দিষ্ট শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা আছে।

সূত্র : যমুনা টিভি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …