Home / অপরাধ / ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
21547

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

ঢাকা, শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ মাসস
দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র  শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি হয়েছে।গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি পৌর  শহরের খাসমহল এলাকায় অবস্থিত ওই বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমান হাদি ও তাঁর মা ঢাকায় বসবাস করেন।

নলছিটির বাসায় তাঁর বোন মাসুমা বেগম এবং ভগ্নিপতি মনির হোসেন বসবাস করতেন। গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তাঁর বোন ভগ্নিপতি ঢাকায় গেলে বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে ঘরে ঢোকে চোর। এখন কী পরিমাণ মালামাল চুরি হয়েছে তা জানাতে পারেননি তিনি।শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা।
মোটরসাইকেলে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে।
তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে ওইদিন বিকেলেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।চুরি প্রসঙ্গে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …