Home / জাতীয় / ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে শামীম ওসমানের অনাকাঙ্ক্ষিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জাতীয় প্রেসক্লাবে
ikbal+sobhan+mbd-2

ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে শামীম ওসমানের অনাকাঙ্ক্ষিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জাতীয় প্রেসক্লাবে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩১ জানুয়ারি ২০১৭ । ১৮ মাঘ ১৪২৩

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে জাতীয় সংসদে সাংসদ শামীম ওসমান ও এনামুল হকের অনাকাঙ্ক্ষিত এবং মানহানিকর বক্তব্যের এবং সাংসদ নিজাম হাজারী কর্তৃক আদালতে মামলার প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জয় বাংলা সাংবাদিক পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

ikbal+sobhan+mbd

প্রতিবাদ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘঠক পুলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি আজিজুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ কঠোর ভাষায় বক্তব্য দিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেনর।

সাংবাদিক নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 2

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ । মাসস সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত …

Leave a Reply

Your email address will not be published.