…এবারের উৎসবে ভারত, সুইডেন, অস্ট্রিয়া, আর্জেন্টিনা, জার্মানি, পুয়ের্তোরিকো ও রাশিয়ার বেশ কয়েকজন স্বনামধন্য কবি উপস্থিত থাকবেন- ভারত থেকে কবি আশিস শ্যান্যাল, বীথি চট্যোপাধ্যায়, রাতুল দেব বর্মণ, কাজল চক্রবর্তী, দিলীপ দাস, অংশুমান কর ও প্রাবন্ধিক চিন্ময় গুহ, জার্মানি থেকে কবি ইওনা বুলঘার্ট ও কবি টোরিয়াস বুলঘার্ট, অস্ট্রিয়া থেকে কবি মেনফ্রেড কোবো, সুইডেন থেকে কবি ক্রিস্টিয়ান কার্লসন, পুয়ের্তোরিকো থেকে কবি লুস মারিয়া লোপেজ ও কবি মারিয়া ডি লোস অ্যানজেলেস কামাকো রিভাস ও রাশিয়ার কবি ড. আলেক্সাড্রোভিচ পোগাদাইভ…
মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০১ ফেব্রুয়ারি ২০১৭ । ১৯ মাঘ ১৪২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে আজ থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘৩১তম জাতীয় কবিতা উৎসব’।
জাতীয় কবিতা পরিষদ আয়োজিত উৎসবের এবারের স্লোগান ‘বর্বরতা মানে না কবিতা’।
আজ, বুধবার সকাল ১০ টায় উৎসবের উদ্বোধন করবেন কবি বেলাল চৌধুরী।
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মোহাম্মদ সামাদ আজ সংবাদমাধ্যমকে এ কথা জানান।
মানবের অপমানের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক ও দেশীয় প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে কবি সামাদ বলেন, কবিতা নিপীড়ন, নির্যাতন ও অত্যাচার মানে না। মানে না দেশের সাথে বেঈমানী ও বিশ্বাস ঘাতকতা। এসব ভেবেই এবার এ স্লোগান নির্ধারণ করা হয়েছে।
পরিষদের সভাপতি বলেন, শিল্প-সাহিত্যসহ মুক্তিযুদ্ধ এবং দেশ ও সমাজের নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর জাতীয় কবিতা পরিষদ সম্মাননা দেয়া হবে কবি বেলাল চৌধুরীকে। এছাড়া কবি সাজ্জাদ কাদির পাবেন এ বছরের জাতীয় কবিতা পরিষদ পুরস্কার।
মুহাম্মদ সামাদ বলেন, এবারের উৎসবে ভারত, সুইডেন, অস্ট্রিয়া, আর্জেন্টিনা, জার্মানি, পুয়ের্তোরিকো ও রাশিয়ার বেশ কয়েকজন স্বনামধন্য কবি উপস্থিত থাকবেন। তাঁরা হলেন- ভারত থেকে কবি আশিস শ্যান্যাল, বীথি চট্যোপাধ্যায়, রাতুল দেব বর্মণ, কাজল চক্রবর্তী, দিলীপ দাস, অংশুমান কর ও প্রাবন্ধিক চিন্ময় গুহ, জার্মানি থেকে কবি ইওনা বুলঘার্ট ও কবি টোরিয়াস বুলঘার্ট, অস্ট্রিয়া থেকে কবি মেনফ্রেড কোবো, সুইডেন থেকে কবি ক্রিস্টিয়ান কার্লসন, পুয়ের্তোরিকো থেকে কবি লুস মারিয়া লোপেজ ও কবি মারিয়া ডি লোস অ্যানজেলেস কামাকো রিভাস ও রাশিয়ার কবি ড. আলেক্সাড্রোভিচ পোগাদাইভ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম