Home / অর্থনীতি / আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে
24 8 25 3

আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে

ঢাকা, রবিবার ২৪ আগস্ট ২০২৫ মাসস
ভারতে জাতীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যখন দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক চলছে, ঠিক সেই সময় মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, এসআইআরের নামে ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া যায় না। এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই। গত শুক্রবার সল্টলেকের আইবি ব্লকে অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে বহু নাগরিকের প্রয়োজনীয় নথিপত্র নেই। তাই বলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। কিছুটা ভালো করার অজুহাতে বড় রকম ক্ষতি করা উচিত নয়।বাংলা ভাষা ও বাঙালিত্ব নিয়ে অসহিষ্ণুতা প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মঞ্চে দাঁড়িয়ে অমর্ত্য সেন বলেন, বাংলায় কথা বললে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে। আমি ফরাসি জানি না, জানলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো? এটা চিন্তার বিষয়। তবে রসিকতা করে তিনি বলেন, ‘আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। তবে আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই।
ঢাকায় আমাদের বাড়ি ছিল, পরিবারের শিকড়ও সেখানেই।’প্রতীচী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘ভারতের যুবসমাজ, তাদের যে সামাজিক সুযোগ থাকা উচিত’ বিষয়ে আলোচনা হয়। এ সময়ই তাঁর দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা’ বইটির পুনর্মুদ্রণ প্রকাশিত হয়।পরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির খবর নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাঙালি, পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয় উদ্যাপনের যথেষ্ট কারণ রয়েছে। তিনি আরো বলেন, ‘বাংলার (পশ্চিমবাংলা) লোকজন বা বাংলাভাষী লোকজন পেশাগতভাবে বাধার মুখে পড়ছেন, অসম্মানিত হচ্ছেন।
বাঙালি সংস্কৃতি ও সভ্যতাই সবার সেরা—এমন দাবি করব না, তার পরও আমাদের বাংলা ভাষা, সংস্কৃতি ও সভ্যতার ইতিহাসে জোর দিতে হবে। বাঙালি সংস্কৃতিকে সম্মান করতে হবে। যদি না হয়, তাহলে প্রতিবাদ জরুরি।
সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …