Home / উৎসব ও সংস্কৃতি / বাদল দিনের দ্বিতীয় কদমফুল
15 6 25 1

বাদল দিনের দ্বিতীয় কদমফুল

ঢাকা, রবিবার ১৫ জুন ২০২৫ মাসস

আজ পহেলা আষাঢ়। শুরু হলো বর্ষাকাল। চারপাশে থরে থরে ফুটে থাকবে কদমফুল। বর্ষা বাঙালি জীবনে নতুন প্রাণসঞ্চারকারী। বৃষ্টিস্নাত কদম ফুলের সৌন্দর্য্য যে দেখেছে, মুগ্ধ নয়নে চেয়ে না থেকে পারেনি।

বৃষ্টি হলে গ্রামের নদী নালা পুকুরে জল জমে থৈ থৈ করে। বর্ষা আনন্দ-বেদনার সারথী। সবুজের সমারোহে, মাটিতে নতুন পলির আস্তরণে বর্ষা আনে জীবনেরই বারতা।

উন্নয়নের নামে চলমান প্রাণ-প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবি নিয়ে প্রতি বছরের মতো এ বছরও বর্ষা ঋতুকে বরণ করে নিতে ‘বর্ষা উৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

রবিবার (১৫ জুন) আষাঢ়ের প্রথমদিনে বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সকালে সুর-সংগীতে প্রকৃতি-বন্দনার মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসবের কর্মসূচি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

16 10 26 11

নিষেধাজ্ঞার প্রতিবাদে ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ । মাসস ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের …