Home / জাতীয় / বাজেটে লিপস্টিকের দাম বাড়ছে
2 6 2025 4

বাজেটে লিপস্টিকের দাম বাড়ছে

ঢাকা, সোমবার ০২ জুন ২০২৫ মাসস

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত বিদেশি প্রসাধনপণ্যের ওপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধন সামগ্রীর দাম বাড়তে পারে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।

তিনি বলেন, বাজেট প্রস্তাবে রাজস্ব আয় বাড়াতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কিছু পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে।

এতে প্রসাধন সামগ্রী, বিশেষ করে লিপস্টিকের মতো পণ্যের দাম বাড়তে পারে।

বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে। এবং আগামী ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট কার্যকর হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11 222

এলজিইডিতে আইইউটি’র শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রিলিকের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত …