৩ হাজারের বেশি কবরখোঁড়া সেই মনু মিয়া হাসপাতালে, দুর্বৃত্তরা মেরে ফেলেছে তার ঘোড়া
Mastary Sangbad
মে ১৮, ২০২৫
জাতীয়, নির্বাচিত সংবাদ, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, মানবাধিকার, মিডিয়া, সামাজিক
345 Views
ঢাকা, রবিবার ১৮ মে ২০২৫ মাসস
যাতায়াতের সুবিধার জন্য নিজের পৈতৃক জমি বিক্রি করে ঘোড়াটি কিনেছিলেন মনু মিয়া। এভাবে গত ৫০ বছরে তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন তিনি।
তিন হাজারের বেশি কবর খনন করা কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মুমূর্ষু অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে নিঃসন্তান মানুষটির। এদিকে বৃহস্পতিবার মনু মিয়ার ঘোড়াটিকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, নানান রোগব্যাধি ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন মনু মিয়া।
বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। শুক্রবার সকালে পাশের মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদরাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত। হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার কথা।
বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবকশূন্য হয়ে পড়ে ঘোড়াটি। শুক্রবার সকালে পাশের মিঠামইন উপজেলার হাশিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদরাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
এ বিষয়ে কথা হলে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, রোববার সকাল পর্যন্ত ওই ঘোড়া হত্যার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, মনু মিয়া বিনা পারিশ্রমিকে মানুষের কবর খোঁড়েন। কারো মৃত্যু আসামাত্রই খুন্তি, কোদালসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে।
যাতায়াতের সুবিধার জন্য নিজের পৈতৃক জমি বিক্রি করে ঘোড়াটি কিনেছিলেন মনু মিয়া। এভাবে গত ৫০ বছরে তিন হাজারের বেশি কবর খুঁড়েছেন তিনি।
সূত্র : কালের কণ্ঠ
২০২৫-০৫-১৮