Home / জাতীয় / ‘সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পদ্ধতিতে সার্টিফিকেট দেবে’
shajahan+khan+minister+dijital+card+mbd

‘সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পদ্ধতিতে সার্টিফিকেট দেবে’

মাস্টারি বিডি ডটকম
মাদারীপুর । ২২ জানুয়ারি ২০১৭ । ০৯ মাঘ ১৪২৩

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার ডিজিটাল পদ্ধতিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট দেবে। এই সার্টিফিকেটকে কেউ আর ভুয়া বলতে পারবে না।

মন্ত্রী শনিবার জেলার নতুন শহরে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। খবর বাসস-এর।

shajahan+khan+minister+dijital+card+mbd-2নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন। যারা ট্রেনিং গ্রহণ করেছেন, যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে অনেকেই মুক্তিযোদ্ধা হয়ে গেছে। তাদের তালিকা প্রায় ১ লাখের কাছাকাছি হয়েছে। এগুলো যাচাই-বাছাই করায় প্রশ্ন দাঁড়িয়েছে। যারা মুক্তিযোদ্ধা নন, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া যাবে না। সেই লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেয়া হচ্ছে।’

জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন ফাউন্ডেশনের সংগঠক আশিকুর হোসেন অপু কাজী এ সময় উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

411261 25

এলসিএস কর্মীদের শ্রমে ঠিকাদারের মুনাফা

২৩ নভেম্বর ২০২৬ মাসস মাস শেষে পারিশ্রমিক পান ৯ হাজার টাকা। এর মধ্যে প্রায় ৪ …

Leave a Reply

Your email address will not be published.