Home / জাতীয় / প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
PM+returns+home+from+Switzerland+mbd

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ জানুয়ারি ২০১৭ । ০৮ মাঘ ১৪২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ডে ৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারি এমিরেট্স এয়ারলাইন্সের বিমানটি আজ শনিবার সকাল ১০ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রনে সংস্থার ৪৭তম বার্ষিক সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশে ১৫ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন। সংবাদ বাসস-এর।

pm+bd+ppn

অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।

শেখ হাসিনাই প্রথম বাংলাদেশী কোন নির্বাচিত নেতা যিনি এই বার্ষিক সভায় অংশগ্রহণ করেন। যেখানে রাষ্ট্রনায়ক, শীর্ষ ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, যোগাযোগবিদ, চিন্তাবিদ এবং প্রযুক্তিবিদগণ নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে পর্যালোচনা করেন।

প্রধানমন্ত্রী এই বার্ষিক সভায় অংশগ্রহণ ছাড়াও ডব্লিউইএফ-এর নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করেন এবং পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানসহ বিভিন্ন দেশ ও সংস্থার  শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 2

কারাগারে ঈদ ১৬১ ভিআইপির

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহায় এবার কারাগারে ঈদ উদযাপন করবেন ক্ষমতাচ্যুত আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.