Home / খেলা / মাঠ বাংলাদেশের, চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়ে
20 4 25 9

মাঠ বাংলাদেশের, চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়ে

ঢাকা, রবিবার ২০ এপ্রিল ২০২৫ মাসস

বাংলাদেশে খেলা হলেও প্রথম টেস্টর দিনটা জিম্বাবুয়ের। ব্লেসিং মুজারাবানি-ওয়েলিংটন মাসাকাদজাদের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে দুই শর নিচে অলআউট করে জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে নেমেও দারুণ শুরু পেয়েছে জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ৬৭ রানের জুটি গড়েছেন ব্রায়ান বেনেট ও বেন কারান।

বেনেটের ৪০ রানের বিপরীতে ১৭ রানে অপরাজিত আছেন কারান। ১২৪ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে সফরকারীরা। দিন শেষে তাই হাসিমুখে মাঠ ছেড়েছেন দুই ওপেনার।জিম্বাবুয়ের যখন জন্য ব্যাটিং উইকেট তখন বাংলাদেশের জন্য উল্টো সিলেটের পিচ।
তা না হলে ঘরের মাঠের সকল সুবিধা পাওয়ার পরও প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় কিভাবে। তাতে টেস্ট সংস্করণে বাংলাদেশের দৈন্যদশাই আরেকবার প্রকাশ পেয়েছে। কুলীন সংস্করণে ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ বরাবরই ব্যর্থ।টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৩১ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় (১৪) এবং সাদমান ইসলাম (১২)।
তবে ২ রানের ব্যবধানে দুজনই ফেরেন। শুরুর সেই ধাক্কা সামাল দেন মমিনুল ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে।৪০ রানে বাংলাদেশ অধিনায়ক শান্ত আউট হওয়ার পরেই এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। একে একে ঘরে ফেরেন অন্য ব্যাটাররাও।
এর মধ্যে ক্যারিয়ারের ২২তম ফিফটি করা মমিনুল ৫৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সেশনে তাই ৭০ রান তুলতেই বাংলাদেশ হারায় ৫ উইকেট।

শেষ দিকে ৪১ রানে জুটি গড়ে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন জাকের আলী অনিক ও হাসান মাহমুদ। ১৯ রান করা পেসার হাসানের বিপরীতে ২৮ রান করেন উইকেটরক্ষক জাকের। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …