Home / ছবি-সংবাদ / চারুকলায় শোভাযাত্রার ভাস্কর্যে আগুন
লদবদবদীেপদ

চারুকলায় শোভাযাত্রার ভাস্কর্যে আগুন

ঢাকা, শনিবার  ১২ এপ্রিল ২০২৫ মাসস

নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ভাস্কর্যে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি আয়োজকরা।

শনিবার ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ধারণা করছি পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

সরেজমিনে দেখা গেছে, আগুনে ফ্যাসিবাদ ও কবুতরের যে মোটিভ তৈরি করা হচ্ছিল সেগুলো পুড়ে গেছে। বিশেষ করে ফ্যাসিবাদের প্রতীকটি পুরোপুরি পুড়ে গেলেও কবুতরের প্রতীকের অর্ধেক অংশ পুড়ে গেছে। কাপড় দিয়ে ঘেরা অংশটিরও একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের সূত্রপাত জানতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করার কার্যক্রম চলছে বলে জানা যায়।

কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

000000

এক কিলোমিটার সড়কে ৩২০ গর্ত, কষ্টে ৯ গ্রামের ২০ হাজার মানুষ

২০ নভেম্বর ২০২৬ মাসস নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য …