Home / জাতীয় / বিলেতি পাহাড়ে মন মজেছে ফারিণের!
11 25 2

বিলেতি পাহাড়ে মন মজেছে ফারিণের!

ঢাকা, শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ মাসস
গেল ঈদে প্রেক্ষাগৃহের মতো চলচ্চিত্রের জয়জয়কার ছিল ওটিটিতেও। বিশেষ করে তাসনিয়া ফারিণ অভিনীত হাউ সুইট- নিয়ে আলোচনার কমতি ছিল না। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে যেন রীতিমতো রোম্যান্সের খেল দেখিয়েছিলেন এই অভিনেত্রী।
 ব্যস্ততা কমিয়ে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান তাসনিয়া ফারিণ। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান তিনি।যুক্তরাজ্যে যাওয়ার বিশেষ একটি কারণও আছে তার।
বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। তা ছাড়া ফারিণের মামা-মামিও থাকেন সেখানেই। তাইতো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তের ছবি ভেসে বেড়ায়।সম্প্রতি সামাজিক মাধ্যমে নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন ফারিণ।
যা দেখে বোঝা যায়, বিলেতি পাহাড়ে মন মজেছে তার। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ।এবার ঈদে মাত্র একটি কাজ এসেছে তাসনিয়া ফারিণের। ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …