ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ | মাসস
এবারের অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
আগামী ১৮ মার্চ কলকাতায় বসতে যাচ্ছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ আসর। শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে বলিউডের পাশাপাশি টলিউডেও আয়োজিত হয়ে আসছে ফিল্মফেয়ার পুরস্কার। ফিল্মফেয়ারে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলো থেকে বেছে নেওয়া হবে সেরাদের। যেহেতু টলিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন, সেহেতু এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ওঠে এসেছে তাদেরও নাম।
এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও রয়েছেন অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম