মাস্টারি বিডি ডটকম
১৮ সেপ্টেম্বর ২০১৬ । ০৩ আশ্বিন ১৪২৩
আমেরিকার নিউইয়র্ক চেলসিয়ায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৯ জন আহত হয়েছে। তবে আহতদের কারোরই অবস্থা আশঙ্কাজনক নয়।
দমকল বিভাগ জানিয়েছে, শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, একটি ভ্রাম্যমাণ ডাস্টবিনে এই বিস্ফেরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা তাদের অ্যাপার্টমেন্টের ৬ষ্ঠ তলায় একটি বিকট শব্দ শুনতে পান। বিস্ফোরণের পর তারা সাইরেনের শব্দ পান।
তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

চেলসিয়া ম্যানহাটনের অন্যতম আধুনিক একটি এলাকা। এখানে প্রচুর পানশালা, রেস্তোরাঁ ও বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবন রয়েছে। সপ্তাহান্তে এই স্থাপনাগুলোতে ব্যাপক জনসমাগম ঘটে।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘রাত আটটার দিকে একটি বিস্ফোরণ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন।’
ম্যানহাটনের ৬ষ্ঠ ও সপ্তম অ্যাভেনিউয়ের মধ্যে এই বিস্ফোরণ ঘটেছে।
দমকল বিভাগ জানিয়েছে, ১৩৩ ওয়েস্ট ২৩ স্ট্রিটে ওই বিস্ফোরণে ২৯ জন আহত হয়েছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিউইয়র্ক সিটিতে এই বিস্ফোরণের ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম