Home / উৎসব ও সংস্কৃতি / দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
16

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা, রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ | মাস্টারি সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল আজহার ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামীকাল দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা।

ঈদুল-আজহার প্রাক্কালে আজ তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানাতে এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম,এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল-আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল-আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

শেখ হাসিনা আরো বলেন,‘আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন,‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 10 2026

হঠাৎ কুয়েত মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রী, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ । মাসস দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও …