Home / খেলা / টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার
9630

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার

ঢাকা, বৃহস্পতিবার ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ | মাস্টারি সংবাদ

প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। আগামী ২ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি।

বুধবার (২২ মে) টুর্নামেন্টের পরিচালনাকারী কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এর আগে, গত বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা। এ ছাড়া নারীদের দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারদের প্যানেলে ছিলেন তিনি।

অন্যদিকে ২০২৩ সালে তৃতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার হয়ে ডেভিড শেফার্ড ট্রফি জিতেছিলেন ইলিংওয়ার্থ। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

শরফুদ্দৌলা ও ইলিংওয়ার্থের সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন, টিভি আম্পায়ার অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2 9 2026 12

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ । মাসস জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর …