Home / জাতীয় / ভোট দিলেন তিন বোন
3

ভোট দিলেন তিন বোন

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
অর্থনীতি | ১৯ এপ্রিল ২০২৪ | ৬ চৈত্র ১৪৩১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একসঙ্গে এফডিসিতে ভোট দিতে এসেছিলেন তিন বোন। তারা হলেন ঢালিউডের তিন কন্যা, সুচন্দা, ববিতা ও চম্পা। দুপুরের বিরতির পর ২টা ৪৫ মিনিটে বিএফডিসিতে আসেন তারা। শিল্পীরা তাদের দেখে আনন্দিত হয়ে সোগ্লান দিতে থাকে।

এসময় সুচন্দ বলেন, আমি অনেক আশা নিয়ে ভোট দিতে এসেছি। এফডিসিতে আসা হয় না, নির্বাচনের জন্যই আসা৷ এফডিসি হচ্ছে আমাদের সংস্কৃতির আতুড়ঘর। এখানে শিল্পী সমিতির কোনো বিকল্প নেই। এটা গুরুত্বপূর্ণ সংগঠন।
শিল্পী ছাড়া যেমন চলচ্চিত্র হয় না তেমন শিল্পীদের একসঙ্গে রাখতে শিল্পী সমিতির বিকল্প নেই। যারা শিল্পীদের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করবে, দক্ষতার সঙ্গে কাজ করবে তাদেরকেই আমরা ভোট দিব। আমাদের সংগঠন যেন সুন্দর হয় এটাই সকলের কাছে আশা।চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ববিতা ও চম্পাএ সময় ববিতা বলেন, এফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম।
অনেকদিন পর এফডিসিতে এসেছি খুব ভালো লাগছে। নির্বাচন উপলক্ষে সবার সঙ্গে দেখা হবে এ কারণেই আসা। ভোট দিব, যারা শিল্পীদের জন্য সত্যিকারের কাজ করবে তাদেরকেই ভোট দিব।চম্পা বলেন, নতুন পুরাতন যারাই নির্বাচন করছে প্রত্যেকে আমার প্রিয়। শিল্পী শব্দটা ভীষণভাবে আমাদের পরিবারের মনে হয়।
তাই আমি মনে করি আমরা সবাই মিলে এক। সবাই মিলে যদি এগিয়ে যেতে পারতাম তাহলে আমাদের শিল্পটাকে অনেক এগিয়ে নিতে পারতাম।

চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী সুচন্দা, ববিতা ও চম্পা। বাংলা চলচ্চিত্রের এই তিন বোন প্রায় চার দশক চলচ্চিত্রপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী সিনেমা।

আজ দিনভর চলেছে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। ২০২৪-২০২৬ সনের দ্বিপাক্ষিক এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিএফডিসি ও এর আশেপাশের এলাকাজুড়ে চলছে উৎসবের আমেজ। বিএফডিসি পরিনত হয়েছে চলচিত্র শিল্পীদের মিলন মেলায়। নির্বাচনে ২১টি পদে দুটি প্যানেলে ৪২ জন এবং স্বতন্ত্র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একটি প্যানেলে সভাপতি পদে মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবং অন্য প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …