Home / খেলা / পারলো না বাংলাদেশ : টাইগারদের উপুর্যপরি ব্যর্থতা
in8ug7uo_260799

পারলো না বাংলাদেশ : টাইগারদের উপুর্যপরি ব্যর্থতা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ জানুয়ারি ২০১৭ । ২৩ পৌষ ১৪২৩
পারলো না বাংলাদেশ। পারলো না টাইগাররা-টি২০ সিরিজ বাঁচাতে। টাইগারদের মাঠের অসহায়ত্ব হজম করেছে দর্শকরা। ওয়ানডের মতো টি২০ সিরিজও জিতল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৪৭ রানে হারিয়েছে কেন উইলিয়ামসনের দল। প্রথমে ব্যাটিং করে ১৯৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৪৮ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

সিরিজে টিকে থাকতে হলে জিততে হবে, এই সমীকরণে আজ মাঠে নামে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের দেয়া ১৯৬ রানের এভারেস্টে চড়তে গিয়ে শুরুতেই পথ হারায় টাইগারা। মাত্র ৪০ রানের মধ্যেই ফিরে যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাকিব আল হাসান। দলের রান যখন মাত্র দুই, মিচেল স্যান্টনারের বলে টম ব্রুসকে ক্যাচ দেন ইমরুল।

৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। রান আউট হন তামিম। ৭ বলে ১৩ রান করেন বামহাতি এই ব্যাটসম্যান। এরপর বেন হুইলারের বলে আউট হন সাকিব। এরপর সৌম্য সরকার ও সাব্বির রহমান মিলে যোগ করেন ৮৪ রান। এই জুটিতে জয়ের ধারায় ছিল বাংলাদেশ।

দলীয় ১০৪ রানে সৌম্য সরকার ফিরে গেলে দারূণ এই জুটিটা ভেঙে যায়। ট্রেন্ট বোল্টের বলে মুনরোকে ক্যাট দিয়ে ফিরে যান ২৬ বলে ৩৯ রান করা সৌম্য। এরপর দলীয় ১১৮ রানে আউট হন সাব্বির রহমান। শোধির বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে বোল্টের তালুবন্দী হন সাব্বির। ৩২ বলে ৪৮ রান করেন এই ব্যাটসম্যান।

১২১ রানে ষষ্ঠ উইকেট হারায় টাইগাররা। শেন উইলিয়ামসনের বলে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত।  এরপর আর বলার মতো প্রতিরোধ পড়তে পারেননি কেউই। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৪৮ রান করে বাংলাদেশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.