Home / উৎসব ও সংস্কৃতি / ভালোবাসার দিনের বসন্ত
sd12g58441dsg58sd

ভালোবাসার দিনের বসন্ত

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
উৎসব | ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১ ফালগুন ১৪৩০

কবি শেখ নজরুলের ভাষায় ‘আজ বসন্ত আমাদের ফালগুল/মনের ভেতরে আজ অনবদ্য খুন’ । একদিকে ভালোবাসা দিবস অন্যদিকে ফালগুনের প্রথম দিন। অন্যরকম এক অনুভূতি সবার মনে।

বাংলার বিস্তীর্ণ প্রান্তরে আজ পহেলা ফাগুনের দিনে হবে ভালোবাসার জয়গান। হৃদয়ে হৃদয় আর হাতে হাত রেখে আজ একে অপরকে ভালোবাসার উষ্ণ আলিঙ্গন জানিয়ে বলবে- হ্যাপি ভ্যালেনটাইনস ডে।

আরও কয়েকদিন আগে থেকেই রাজধানীসহ দেশের নানা জায়গায় শুরু হয়েছে বসন্তের আবহ। তবে আজ হবে প্রকৃত অর্থেই পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইনস ডে উদ্যাপন। তরুণীরা বাসন্তী রংয়ের শাড়িতে খোঁপায় হলুদ গাঁদা আর মাথায় ফুলের টায়রায় সাজাবে নিজেদের। তাদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণরাও ধরা দেবে হলুদ পাঞ্জাবি সমেত একরাশ ফাল্গুনি সাজে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্রসরোবর, হাতিরঝিল, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান সর্বত্রই তারুণ্যের জোয়ারে ভাসবে। ঢাকার বাইরেও জেলা শহর ও নানা জায়গায় বিশেষ করে ক্যাম্পাস ও বিনোদনকেন্দ্রগুলো থাকবে তরুণদের দখলে। পহেলা ফাল্গুন আর ভালোবাসার দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের শুভেচ্ছায় সিক্ত হবে। ফুল, চকলেট বিনিময়ের পাশাপাশি কবিতা ও ছন্দমিশ্রিত খুদেবার্তায় ভরে যাবে মোবাইল ফোনের ইনবক্স। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে যাবে পরানের গহিনের উষ্ণতা। বসন্ত ও ভালোবাসার দিনে সবাই ছুটবে অমর একুশে বইমেলায়। বসন্ত ও ভালোবাসাকে ঘিরে তারুণ্যের এ জোয়ার প্রকৃতপক্ষে চলবে বইমেলার বাকি সময়টা জুড়েই।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 44

ঈদের দিনেও হামে ৫ শিশুর মৃত্যু

 ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেজনক হামে মোট পাঁচ জনের মৃত্যু …