Home / ইউটিউব / মোমিন-স্মরণ জুটির ’দেখা হবে’
7

মোমিন-স্মরণ জুটির ’দেখা হবে’

মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
সঙ্গীত | ১২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৯ মাঘ ১৪৩০

1

বিশ্ব ভালোবাসা দিবসে ভক্ত-শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন সময়ের অন্যতম রোমান্টিক সঙ্গীতজুটি মোমিন-স্মরণ। রোমান্টিক ধাঁচের গানটির শিরোনাম “দেখা হবে”। গানের কথাও খুব মিষ্টি- “তোমার সাথে দেখা হবে/ফুল বলেনি, বাতাস ছিলো চুপ/তোমার সাথে দেখা হবে তবু/জ্বলেনি কোথাও কোনো ধূপ/তোমার সাথে দেখা হবে/কোথাও ছিলো না লেখা/কত নিশ্চিত প্রেমের পত্র ছিঁড়ে/ ঠিকই তো হলো দেখা”

4 5

গানটি লিখেছেন জনপ্রিয় এবং শুদ্ধচারী কবি ও গীতিকার শেখ নজরুল।

গানটির প্রেমময় সুর করেছেন ফিদেল নঈম। রোমান্টিক জুটির রোমান্টিক কন্ঠের সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় তরুণ মিউজিসিয়ান রিজওয়ান শেখ। গানটির অসাধারণ একটি গানচিত্র নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন মোমিন-স্মরণ নিজেই। নিজেদের গাওয়া নিজেদের অভিনয়, সব মিলিয়ে অন্যরকম এক ভালোলাগা যুক্ত হয়েছে “দেখা হবে” গানে।

গানটির চিত্র ধারণ করেছেন, এআর সোহেল আর পরিচালনায় ছিলেন মোঃ এখলাস। সার্বিক তত্তহাবধানে ছিলেন সংস্কৃতিজন মাহবুব আহসান শিমুল।

HM Voice (Head Master Voice) ইউটিউব চ্যানেলে “দেখা হবে” মুক্তি পাবে ১৩ ফেব্রুয়ারি সন্ধে ৬ টায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …