Home / প্রচ্ছদ / ক্লান্ত সানিয়া
SANA

ক্লান্ত সানিয়া

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
ফিচার | ২২ জানুয়ারি ২০২৪ | ৮ মাঘ ১৪৩০

Shoaib-Malik_khela71-2

‘দ্য পাকিস্তান ডেইলি’ থেকে জানা গেলো  চমকপ্রদ এক খবর। অভিনেত্রী সানা জাভেদের সাথে  শোয়েবের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল!  শোয়েবের এমন বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন সানিয়া মির্জা।

টেনিস তারকা সানিয়া মির্জার সাথে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই আবারো বিয়ে করেছেন শোয়েব মালিক। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সাথে বিয়ের কথা নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি এ অলরাউন্ডার।

আর, এরপর থেকেই চারদিকের গুঞ্জন, সানিয়ার সঙ্গে কি বিবাহবিচ্ছেদ হয়েছে পাকিস্তান ক্রিকেটারের? এ প্রশ্নের উত্তর খুঁজতে সানিয়া মির্জার প্রতিক্রিয়ার দিকে আগ্রহ ছিল অনেকেরই।

তবে সানিয়া মির্জা নিজে কোনো কিছু না জানালেও অবশেষে তাঁর বোন আনাম মির্জা এ ব্যাপারে মুখ খুলেছেন। ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি জানিয়েছেন, সানিয়া সব সময়ই তাঁর ব্যক্তিগত জীবন জনসাধারণের আড়ালে রেখেছেন।

যাই হোক, এখন এটা জানানোর প্রয়োজন হয়েছে। শোয়েবের সাথে তাঁর বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়ে গিয়েছে। সে শোয়েবের নতুন যাত্রার জন্য শুভকামনা জানিয়েছে।

২০১০ সালে টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শোয়েব মালিক।  যদিও তাঁর আগে আরো একটি বিয়ে করেছিলেন এ ক্রিকেটার। আয়েশার সঙ্গে ডিভোর্সের পর বেশ সুখেই ছিল সানিয়া-শোয়েব দম্পতি। অবশেষে, ২০২৪ এ এসে তাদের সম্পর্কের ভাঙনের ব্যাপারটা প্রকাশ্যে আসলো।

সূত্র : খেলা৭১

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 8 2026 00

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরীর পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য …