মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম।
বিশ্বরেকর্ড। ৫ অক্টোবর ২০২৩ | ২০ আশ্বিন ১৪৩০
আন্তর্জাতিক ফ্যাশন রানওয়ে ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে রাফাহ নানজিবা তোরসা।

ভারতের সবচেয়ে চমৎকার স্থানগুলোর মধ্যে অন্যতম হিমালয়ের কোলে অবস্থিত লাদাখ। সম্প্রতি এখানে অনুষ্ঠিত হয়ে গেল একটি আন্তর্জাতিক ফ্যাশন শো।
ভাইব্রেন্ট লাদাখ ফেস্টিভালের অধীনে সর্বোচ্চ উচ্চতা (১৯ হাজার ২৪ ফুট) “উমলিং লা”তে অনুষ্ঠিত এই ফ্যাশন শোটি বিশ্বের রেকর্ড বুকে জায়গা করে নিয়েছে।
উমলিং লা ফ্যাশন শোটির উদ্দেশ্য/স্লোগান ছিল- ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ ‘এক বিশ্ব এক পরিবার’।
এই ফ্যাশন শোতে সারা বিশ্বের ১২টি দেশের মডেলরা অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে অন্যতম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা।
তোরসা বলেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতো এমন একটি জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে পেরেছি এটা গর্বের।
বিজিএমইএ এতে আমাকে বেশ সহযোগিতা করেছেন। এই প্রাপ্তিতে আশা করছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের জনগন অনেক বেশি খুশি হবেন।
তোরসা আরও বলেন, বাংলাদেশের হয়ে এই অর্জন ভীষণ ভালো লাগার। কারণ, আমার জানা মতে এবারই প্রথম মডেল-অভিনেত্রী হিসেবে আমার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে বাংলাদেশ। তাই ভালো লাগাটা একটু বেশিই।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম