Home / প্রচ্ছদ / উদ্বোধনের অপেক্ষায় তৃতীয় টার্মিনাল
replicate-prediction-djaf2wjb2jktk2vhwpnamd5dfm

উদ্বোধনের অপেক্ষায় তৃতীয় টার্মিনাল

মাস্টারি সংবাদ | প্রধান প্রতিবেদক
উন্নয়ন | ৪ অক্টোবর ২০২৩ | ১৯ আশ্বিন ১৪৩০

0000021

নির্মাণ কাজ শেষের দিকে।  উদ্বোধনের অপেক্ষায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিক সুবিধা সম্বলিত তৃতীয় টার্মিনাল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের অগ্রগতি ও উদ্বোধন বিষয়ে সোমবার সাংবাদিকদের বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনাল নির্মাণ কাছের ৮৯ শতাংশ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ফলে আধুনিক ও মানসম্পন্ন যাত্রী সেবার বিমানবন্দর জরুরি হয়ে দেখা দেয়। এরই অংশ হিসেবে তৃতীয় টার্মিনাল নির্মাণের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়। বর্তমানে দেশের বড় এই বিমানবন্দরে দুটি টার্মিনাল রয়েছে। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশ যাত্রীদের।

দুই টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশে বিদেশের ৩০টি বিমান কোম্পানির ১২০ থেকে ১৩০টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন ১৯ থেকে ২১ হাজারের মতো। অর্থাৎ বছরে প্রায় ৮০ লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। কিন্তু যাত্রীর চাপ প্রতিদিনই বেড়ে চলায় নতুন টার্মিনাল নির্মাণে হাত দেয় সরকার। তৃতীয় টার্মিনাল পুরাদস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি ২০ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটি যাত্রী চলাফেরা করতে পারবেন। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় টার্মিনাল ভবনের নকশা করেছেন প্রখ্যাত ডিজাইনার স্থপতি রোহানি বাহারিন। তিনি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার ও স্থপতি।

পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের নতুন টার্মিনাল চালু হলে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে এখানে। এই টার্মিনালে বোর্ডিং ব্রিজ থাকবে মোট ২৬টি। তবে উদ্বোধনের সময় চালু হতে পারে এর অর্ধেক। আর বহির্গমনের জন্য মোট চেক-ইন কাউন্টার থাকবে ১১৫টি। এর মধ্যে ১৫টি সেলফ সার্ভিস চেক-ইন কাউন্টার। বহির্গমনের জন্য ইমিগ্রেশন কাউন্টার হবে ৬৬টি। এর মধ্যে ১০টি হবে স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার।

আগমনের জন্য মোট কাউন্টার থাকবে ৫৯টি। এর মধ্যে ৫টি স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টার। তৃতীয় টার্মিনালে ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে ১৬টি। গাড়ি পার্কিংয়ের তৈরি করা হয়েছে বহুতল পার্কিং ব্যবস্থা। ১ হাজার ৪৪টি গাড়ি সেখানে পার্ক করে রাখা যাবে। তৃতীয় টার্মিনালের নিচতলায় থাকবে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম। দ্বিতীয় তলায় থাকবে বহির্গমন লাউঞ্জ, ক্যানটিন ও বোর্ডিং ব্রিজ। এছাড়াও থাকবে সুপরিসর ডিউটি ফ্রি দোকান ও বহির্গমন লাউঞ্জ। বহির্গমনের জন্য স্বয়ংক্রিয় চেক-ইন কাউন্টার থাকায় যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করাতে পারবেন। এজন্য তাদের পুলিশের মুখোমুখি হতে হবে না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …