Home / আন্তর্জাতিক / নার্গিস মোহাম্মাদি পেলেন শান্তির নোবেল
N M copy

নার্গিস মোহাম্মাদি পেলেন শান্তির নোবেল

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
নোবেল পুরস্কার | ৬ অক্টোবর ২০২৩ | ২১ আশ্বিন ১৪৩০
শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদি 
PEACE
পশ্চিম এশিয়ার দেশ ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে নার্গিস মোহাম্মাদিকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার দেওয়া হয়েছে।
৬ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টায় শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নার্গিস মোহাম্মাদি একজন ইরানী অধিকারকর্মী এবং ডিফেন্ডারস অব হিউম্যান রাইটস সেন্টারের উপপ্রধান। এই সংস্থাটি ইরানের আরেক নোবেল বিজয়ী শিরিন এবাদি প্রতিষ্ঠা করেছিলেন। ২০১১ সাল থেকে মোহাম্মাদি বেশ কয়েক দফায় কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন৷ ইরানের শাসকরা তাঁকে ১৩ বার গ্রেফতার করেছে, পাঁচবার দোষী সাব্যস্ত করেছে, সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাত করেছে। বর্তমানে ‘প্রোপাগান্ডা ছড়ানোর’ দায়ে তাঁকে তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি রাখা হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …