Home / নির্বাচিত সংবাদ / থেমে গেলেন জর্জ মাইকেল
singer

থেমে গেলেন জর্জ মাইকেল

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ ডিসেম্বর ২০১৬ । ১২ পৌষ ১৪২৩

লাস্ট ক্রিস্টমাস, ওয়ান মোর ট্রাই, ওয়েক মি আপ বিফোর ইউ গোখ্যাত ব্রিটিশ গায়ক, গীতিকার জর্জ মাইকেল ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের গোরিং এ নিজের বাড়িতে মারা গেছেন। থেমস ভ্যালির পুলিশ বলছে, শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো তারা কোন ব্যাখ্যা পাননি। কিন্তু কোন অস্বাভাবিকতাও চোখে পরেনি তাদের। ময়নাতদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তবে, জর্জ কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা যাচ্ছে। জর্জ মাইকেল এবং এ্যন্ড্রু রিজলি মিলে গড়েছিলেন হোয়াম!

আশির দশকে তরুণ কণ্ঠশিল্পী হিসেবে হোয়াম! নামের এক ব্যান্ড দিয়ে ক্যারিয়ার শুরু করা এই তারকা পরবর্তীতে নিজের একক ক্যারিয়ার গড়ে তোলেন।

চার দশকের বেশি সময় ধরে মঞ্চ কাঁপানো এই শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী ড্রাগ এবং পুলিশি ঝামেলার কারণে জীবনে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন।

সারাবিশ্বে তাঁর অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 3 26 3333

সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির আর তদবির : মির্জা ফখরুল

ঢাকা, শনিবার ১৪ মার্চ ২০২৬ মাসস স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম …

Leave a Reply

Your email address will not be published.