Home / কৃষি / ফুল আর উৎসব : একাকার গদখালী
godkhaliflowermbd-5

ফুল আর উৎসব : একাকার গদখালী

মাস্টারি বিডি ডটকম
যশোর । ২৫ ডিসেম্বর ২০১৬ । ১১ পৌষ ১৪২৩

আর মাত্র পাঁচদিন পর ইংরেজি নববর্ষ বরণ। এরপর রয়েছে ভালবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও স্বাধীনতা দিবস। এই ৪টি উপলক্ষকে সামনে রেখে ফুলের বাজার ধরতে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালীর ফুলচাষিরা। একই সাথে বর্তমান মৌসুমে বিয়েসহ নানা অনুষ্ঠানে ফুলের চাহিদা বাড়ছে। পাশাপাশি চলতি মৌসুমে অতিবৃষ্টির কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে চেষ্টা রয়েছে তাদের।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা ইউনিয়নসহ জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিউলাস, জিপসি, রডস্টিক, কেলেনডোলা, চন্দ্র মল্লিকাসহ ১১ ধরনের ফুল। সংবাদ বাসস-এর।

godkhaliflowermbd

সারাবছর বাজারে ফুল সরবরাহ করলেও এখানকার চাষিদের মূল টার্গেট বাংলা ও ইংরেজি নববর্ষ, ভালবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিজয় ও স্বাধীনতা দিবস। এসব দিবসে ফুল বিক্রি করেই মূলত সারা বছরের লাভ-লোকসানের হিসাব মেলান তারা। তাই সময় মত ফুল বাজারজাত করতে এখন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা।

পানিসারা গ্রামের হযরত আলী নামে একজন চাষি জানান, আগস্টে অতিবৃষ্টিতে তার দুই বিঘা গাঁদা ফুলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। এরপর আবার তিনি নতুন করে পরিচর্যা শুরু করেন ক্ষেতের। তবে এখন গাছ ও ফুলের অবস্থা বেশ ভালো। ২১ ফেব্রুয়ারির বাজার ধরা মূল টার্গেট। ওইসময় দাম ভালো পেলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশাবাদী।

গদখালী এলাকার সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় ৬ বিঘা জামিতে গোলাপ, গ্লাডিওলাস, গাঁদা ও রডস্টিক চাষ করেছেন। মূলত ৫টি দিবস ঘিরে তাদের মৌসুম। এ সময়টায় ফুল বাজারজাত করে সারাবছরের লাভ লোকসানের হিসাব করা হয়। সেই হিসেবে বাজার ধরতে পুরোপুরি প্রস্তুত তিনি। সাইফুল আশা করছেন ফুলের ভালো দাম পাবেন এবং লাভ করতে পারবেন।

লিটন হোসেন নামে অপর এক চাষি বলেছেন, বিজয় দিবসে তার ভালো ব্যবসা হয়েছে। এসময় বেশি গাদা ও গোলাপ চলে। তার ক্ষেতেও প্রচুর গাদা ও গোলাপ রয়েছে।

godkhaliflowermbd-f

আসন্ন ৪টি দিবসে কৃষকরা প্রায় ৫০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন গদখালী ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ ফ্লাওয়ারস্ সোসাইটির সভাপতি আব্দুর রহিম।

তিনি বলেছেন, গত বছর এ পাঁচ দিবসে গদখালীর ফুল চাষিরা প্রায় ৪৬ কোটি টাকার ফুল বিক্রি করেছিলেন। এ বছরও তারা টার্গেট পূরণ করতে পারবেন। কেননা ইতিমধ্যে বিজয় দিবসে ফুল বিক্রি আশানুরূপ ছিল।

যশোর জেলা কৃষি অফিসের উপপরিচালক এমদাদ হোসেন জানান, জেলায় মোট ১৫ হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ হয়ে থাকে। সবচেয়ে বেশি আবাদ হয় গদখালিতে। চাষিরা তাদের উৎপাদিত পণ্যের দাম ভালো পেলে ফুলের আবাদ সামনের দিনে বাড়বে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.