Home / বিনোদন / নাটক / ‘আমি আর ভালবাসব না’
jovan+mbd-5

‘আমি আর ভালবাসব না’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ১১ আগস্ট ২০১৯ | ২৭ শ্রাবণ ১৪২৬

নাটকের শিরোনাম ‘আমি আর ভালবাসব না’। এ নাটকে আবীর চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান এবং শায়লা চরিত্রে তাসনিয়া ফারিন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস। নাটকটির চিত্রায়ণে ছিলেন বি এম নাজমুল। জোভান ও ফারিন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাবিহা জামান, সোহেল রহমান, এ আর সোহাইল, আফিয়া রহমান প্রমুখ।

jovan+mbd-4

নাটকের কাহিনি এরকম, মাদকাসক্ত ছেলে আবীরকে ভাল করার জন্য আত্মীয়ের পরামর্শে মা তার বিয়ে দেন শায়লার সাথে। কিন্তু আবীর কিছুতেই শায়লাকে মেনে নিতে পারে না। কারণ সে আর কাউকে ভালবাসবে না। এদিকে সৎ মায়ের সংসারে বড় হওয়া শায়লার অনেক স্বপ্ন ছিল স্বামী সংসার নিয়ে। তা যে এভাবে ধূলিস্যাঁৎ হয়ে যাবে ভাবেনি সে!

নির্মাতা মুহাম্মদ মনিরুজ্জামান জুলহাস জানালেন, ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮ টায় এস এ টিভিতে প্রচারিত হবে ‘আমি আর ভালবাসব না’ নাটকটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 555

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে …

Leave a Reply

Your email address will not be published.