Home / ফটো গ্যালারি / জয়ার ছবি অর্জন করলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার
joya+ahsan+3d+film+mbd-ok-2

জয়ার ছবি অর্জন করলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

joya+ahsan+3d+film+mbd-ok

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ১০ আগস্ট ২০১৯ | ২৬ শ্রাবণ ১৪২৬

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের চলচ্চিত্র পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর আগে ২০১৭ সালে সেরা আঞ্চলিক ভাষার সিনেমা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে জয়া অভিনীত কৌশিক গাঙ্গুলির আলোচিত ছবি ‘বিসর্জন’। এবার পেল সৃজিত মুখার্জী পরিচালিত ‘এক যে ছিল রাজা’। শুক্রবার প্রকাশ হয়েছে ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকা। এতে ভারতের সেরা ছবি হিসেবে পুরস্কার অর্জন করেছে বহুল আলোচিত ছবি ‘আন্ধাধুন’। আর সেরা আঞ্চলিক ছবি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জয়া আহসান অভিনীত ব্যাপক প্রশংসিত ছবি ‘এক যে ছিল রাজা’।

joya+ahsan+3d+film+mbd-ok-4

আর তার ‘এক যে ছিল রাজা’ ছবিটি পুরস্কার পাওয়ার ঘোষণায় উচ্ছ্বসিত জয়া আহসান। জয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এক যে ছিল রাজা’র কয়েকটি ছবি পোস্ট করে সেখানে লেখেন, দুটি কারণে এটি আমার কাছে এক বিরাট আনন্দের খবর বয়ে এনেছে।

joya+ahsan+3d+film+mbd-ok-3

২০১৭ সালে এ পুরস্কার পেয়েছিল ‘বিসর্জন’। আমি সে ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছিলাম। এ বছরের পুরস্কৃত ছবি ‘এক যে ছিল রাজা’-তেও আমি অভিনয় করেছি। দ্বিতীয় আনন্দের বিষয় হলো, এ ছবির প্রেক্ষাপট বাংলাদেশের ভাওয়াল অঞ্চল। গবেষক দলের অংশ হিসেবে ছবিটিতে ভাওয়ালের স্থানীয় বাংলা উচ্চারণের ভঙ্গিমা নিয়ে আসার কাজটিতে আমি যুক্ত ছিলাম। কাকতালীয়ভাবে দুটি ছবির প্রেক্ষাপটই যে বাংলাদেশ, এটি আমার আনন্দের মাত্রা পূর্ণতর করেছে। ‘এক যে ছিল রাজা’ ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ এবং ছবির পুরো টিমকে আন্তরিক অভিনন্দন। ঐতিহাসিক ভাওয়াল সন্ন্যাসী মামলা থেকে অনুপ্রাণিত হয়ে ‘এক যে ছিল রাজা’ নির্মাণ করেছেন সৃজিত মুখার্জী। এই ছবির মূল চরিত্র রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায়ের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। ভাওয়াল রাজার বোনের চরিত্রে আছেন জয়া আহসান।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.