Home / বিনোদন / নাটক / ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’
Hanif+Sonketer+Natok+mbd-2

‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’

মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ০৭ আগস্ট ২০১৯ | ২৩ শ্রাবণ ১৪২৬

খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেত এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’। আজকাল সমাজে এবং অনেক পরিবারেই নিজের ভাষাকে বিকৃত করে বাংলিশ চর্চা করা হয়। তেমনি একটি পরিবারের মা এবং সন্তানের বাংলিশ প্রীতি, বাবার প্রতিবাদ এবং আদর্শ পুত্রবধূর আগমনে পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। এসব ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।

Hanif+Sonketer+Natok+mbd-3

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম, নিমা রহমান, সাবরিনা নিসা, ফাহিম, নজরুল ইসলামসহ আরো অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।

Hanif+Sonketer+Natok+mbd

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচার হবে ঈদের দিন রাত ৮ টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 11

দেশের ১৩তম সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published.