Home / বিনোদন / নাটক / মঞ্চে আসছেন ‘লাল মিয়া’
s+m+sultan+mbd

মঞ্চে আসছেন ‘লাল মিয়া’

Arman+Pervez+Murad+mbd-2

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ০৭ আগস্ট ২০১৯ | ২৩ শ্রাবণ ১৪২৬

বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এসএম সুলতানের উপর চার বছর ধরে গবেষণা করে অভিনেতা আরমান পারভেজ মুরাদ এবার মঞ্চে নিয়ে আসছেন এ মহান শিল্পীকে। নাটকের নাম ‘লাল মিয়া’। নাটকের গল্পও আরমান পারভেজ মুরাদের লেখা। পাশাপাশি এতে অভিনয়ও করছেন তিনি। এছাড়া নড়াইলের চিত্রা থিয়েটারের ৫০ নাট্যশিল্পী এখানে অভিনয় করছেন। এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে সুলতানের মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর।

Arman+Pervez+Murad+mbd

প্রসঙ্গক্রমে মুরাদ বলেন, কয়েক বছর ধরে এসএম সুলতানকে নিয়ে গবেষণা করছি। এ কাজটি করতে গিয়ে তার জীবনদর্শন থেকে শুরু করে প্রাসঙ্গিক অনেক বিষয়েই নতুন অনেক তথ্য পেয়েছি। যে তথ্যগুলো এখনো অপ্রকাশিত। আমার ইচ্ছা একজন মানবিক মানুষকে দেশের সবাই জানুক কিংবা গভীরভাবে তাকে নিয়ে ভাবুক। সেই সঙ্গে তার মননশীলতা সম্পর্কে সাধারণ মানুষ তাকে নিয়ে উৎসাহিত হোক- এটাই আমার লক্ষ্য। সূত্র : মানবজমিন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26 1

এলজিইডিতে অনুষ্ঠিত হলো সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে আলোচনা সভা

 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সৌর বিদ্যুৎ, …

Leave a Reply

Your email address will not be published.