মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
প্রতিবেদন | ঢাকা | ২৫ জুলাই ২০১৯ | ১০ শ্রাবণ ১৪২৬
বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ের উঁচু নিচু বাগানগুলোর বাতাসে এখন পাকা আনারসের ঘ্রাণ। সুউচ্চ চিম্বুক পাহাড়ের সড়কে গেলেই দেখা মিলবে রাস্তার দুই পাশে শতাধিক আনারসের বাগান।

আর সেই বাগান থেকে আনারস তুলতে সকাল থেকে ব্যস্ত এখন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বম জনগোষ্ঠী। ছোট বড় সকলেই রোদ আর বৃষ্টি উপেক্ষা করে রসে ভরা টসটসে আনারস, বাগান থেকে কেটে বাঁশের খাঁচা ভর্তি করছেন।
বড়-ছোট কিংবা মাঝারি আকারের আনারস কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পাইকাররা ভিড় করছেন পাহাড়িদের বাগানগুলোতে। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে বান্দরবানের আনারস।

জানা যায়, বড় আকারের এক একটি জায়ান্ট কিউ আনারসে ওজন হয়ে থাকে ৫০০ গ্রাম থেকে ৩ কেজি হয়ে থাকে। চাষিদের কাছ থেকে এ ওজনের একটি আনারস নিলে দাম হয় ৩০ থেকে ৩৫ টাকা। আর ছোট আকারের দাম পড়ে ১০ টাকা এবং মাঝারি আকারের আনারসের দাম পড়ে ২০ টাকা। বান্দরবান পার্বত্য জেলার ফারুক পাড়া, গ্যাসমনি পাড়া, লাইমি পাড়া, বেতনি পাড়ার পাশের পাহাড় গুলোতে গেলেই দেখা মিলবে আনারস বাগান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম