Home / নির্বাচিত সংবাদ / মৌলিক গান নির্মাণে এগিয়ে ‘হেড মাস্টার ভয়েস’
HMV Cover PSD last last copy.jpg m

মৌলিক গান নির্মাণে এগিয়ে ‘হেড মাস্টার ভয়েস’

মাস্টারি বিডি | হাসান মাহমুদ
সঙ্গীত | ঢাকা | ২৪ জুলাই ২০১৯ | ৯ শ্রাবণ ১৪২৬

এ যাবৎ হেড মাস্টার ভয়েস-এর আয়োজনে প্রায় ২০০ লিরিক্যাল মৌলিক আধুনিক গান নির্মিত হয়েছে। এই উদ্যোগ বাংলা গানকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছে, বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের সুরশ্রী করিদর……………

ছন্দময় গানের বরান্দা স্লোগান ধারণ করে ষোল সালের জুলাই মাসে ইউটিউব চ্যানেল দিয়ে যাত্রা শুরু করে Head Master Voice (HM Voice) । এর লক্ষ্য ছিলো বাংলা গানের সোনালি দিনের সেই ছন্দময় বাণী আর নির্মল সুর সমৃদ্ধ সঙ্গীত নতুনভাবে শ্রোতার দরবারে উপস্থাপন করা। সেই লক্ষ্যে পথ হাঁটছে হেড মাস্টার ভয়েস।

এ যাবৎ প্রায় ২০০টি মৌলিক গান নির্মিত হয়ে শ্রোতার কণ্ঠকে মুগ্ধ করেছে। HM Voice এর আরও একটি লক্ষ্য হচ্ছে-বর্তমান প্রজন্মের প্রতিষ্ঠিত ও জনপ্রিয় শিল্পীর কণ্ঠে মৌলিক গানের বিস্তার এবং এর পাশাপাশি কিংবদন্তিতূল্য শিল্পীদের কণ্ঠে ছন্দময় বাণী সমৃদ্ধ সঙ্গীত রূপায়ণ। মার্গীয় শ্রোতার জন্য সুখবর হচ্ছে, Head Master Voice এর এই উদ্যোগে বর্তমান প্রজন্মের  এবং কিংবদন্তিতূল্য শিল্পীগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং করছেন।

সুবীর নন্দী, রফিকুল আলম, আবিদা সুলতানা, কিরণচন্দ্র রায়, সফি মণ্ডল, কাঙ্গালিনী সুফিয়া, সাব্বির জামান, সানিয়া সুলতানা লিজা, বিউটি, সুস্মিতা দেবনাথ শুচি, অভি আকাশ, রন্টি দাস, নিশীতা বড়ুয়া, রাজীব মিজান, নওরীন শরীফ, স্বরলিপি, পুলক অধিকারী, মুনিয়া মুন, লুইপা, পুতুল, মুহিন খান, বিন্দিয়া খান, পলাশ লৌহ, মোমিন বিশ্বাস, আরিফ রহমান জয়, রাসেদ উদ্দীন, দ্বীতিপ্রিয়া (ভারত), মোহিত খান, মৈথিলী (ভারত), শিরিন আক্তার লিসা, রানা ধানুকা (ভারত), কেডি উজ্জ্বল, মাহবুব আহসান শিমুল, কিশোর দাস, অপু আমান, আফসানা রুনা, আতা পাশা, নীনা সামান্তা, জিকো, মলয় দস্তিদার প্রমুখ.. জনপ্রিয় ও কিংবদন্তিতূল্য কণ্ঠশিল্পীগণের কণ্ঠে এ যাবৎ প্রায় ২০০ লিরিক্যাল মৌলিক  আধুনিক গান নির্মিত হয়েছে।

এই উদ্যোগ বাংলা গানকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি কিছুটা হলেও সমৃদ্ধ করেছে, বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের সুরশ্রী করিদর। বোদ্ধামহল যাকে অনেকটাই সঙ্গীত বিপ্লব হিসেবেই দেখতে চাচ্ছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.