Home / প্রকৃতি / ফুলের নাম পাখিফুল!
pakhiful+bird+mbd-3

ফুলের নাম পাখিফুল!

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ১৮ জুলাই ২০১৯ | ০৩ শ্রাবণ ১৪২৬

যখন কোনো ফুলের নাম পাখিফুল হয় তখন এ নামকরণের প্রসঙ্গটি জানার কৌতূহল জাগাটাই স্বাভাবিক।

pakhi+flower+mbd-4

এ দেশে বসন্তকালে যে ফুলগুলো চারপাশ আলোকিত করে ফোটে, পাখিফুল তাদের মধ্যে বৈশিষ্ট্যপূর্ণ। দুর্লভ এ ফুলটি আমাদের জাতীয় পতাকার কথাই স্মরণ করিয়ে দেয় এর লাল-সবুজ রঙের কারণে।

pakhiful+bird+mbd-2

পাখিফুলের বৈজ্ঞানিক নাম Brownea Coccinea। এই ফুলের জন্মস্থান ভেনেজুয়েলায়। তাই এর প্রচলিত নাম রোজ অব ভেনেজুয়েলা। প্রজাতিটি গায়ানা, ভেনেজুয়েলা, ব্রাজিল এবং ত্রিনিদাদ ও টোবাগোর স্থানীয়। এটি সাধারণত জায়ারে, মরিশাস ও সেশেলসহ অন্যান্য দেশে চাষ করা হয়।

pakhi+flower+mbd-3

বাংলায় কেউ ডাকে সুপ্তি, আবার কারো কারো কাছে এর নাম পারিজাত। তবে এ ফুলের পারিজাত নামটি সঠিক নয়।

pakhi+flower+mbd-5

পাখির লেজের মতো ঝুলে থাকে বলেই আমাদের দেশে এটি পাখিফুল হিসেবেই সর্বাধিক পরিচিত। মাঝারি আকৃতির চিরসবুজ গাছটি ৫-৭ মিটার পর্যন্ত উঁচু হয়। বসন্তকালে গুচ্ছ গুচ্ছ হয়ে ফোটা এ ফুল সারা গাছে লাল-সবুজ রঙে ছেয়ে যায়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.