Home / জাতীয় / স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার নেই : ঢাবি উপাচার্য
vcduintel-mmbd

স্বাধীন দেশে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার নেই : ঢাবি উপাচার্য

মাস্টারি বিডি ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয় । ১৫ ডিসেম্বর ২০১৬ । ০১ পৌষ ১৪২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে ১৯৭১ সালে যারা নির্মম গণহত্যায় শামিল হয়েছিল, স্বাধীন বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংবাদ বাসস-এর।

তিনি ’৭১-র মানবতাবিরোধী অপরাধ ও শহীদ বুদ্ধিজীবী হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানী বাহিনী ও তার দোসররা পরিকল্পিতভাবে দেশের কৃতী সন্তানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল।

‘মঈনুদ্দিন, আশরাফসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিশ্বাসঘাতক ছাত্র তাদের এই নৃশংস কর্মকাণ্ডে সহযোগিতা করেছিল। তাদের এই অপকর্ম মানবসভ্যতাকে ধ্বংস করার শামিল।
ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

উপাচার্য বলেন, জেনারেল জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করে যুদ্ধাপরাধীদের মুক্তির ব্যবস্থা করেছিলেন। ’৭১-এর গণহত্যা, ’৭৫-এর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ২০০৪ সালের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। ঘাতক চক্র এখনও সক্রিয় রয়েছে। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ডের আহ্বায়ক অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার সমিতির সভাপতি আবু মুসা ম. মাসুদউজ্জামানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।

এছাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.