Home / জাতীয় / শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্রদ্ধা নিবেদন
hamidpresidentmbd

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্রদ্ধা নিবেদন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ ডিসেম্বর ২০১৬ । ০১ পৌষ ১৪২৩

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ বুধবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দেশ ও জাতির জন্য আত্মোৎসর্গকারী মহান বীরদের উদ্দেশ্যে সকাল ৭ টা ৫ মিনিটে রাষ্ট্রপতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সংবাদ বাসস-এর।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এর আগে রাষ্ট্রপতি শহীদ বুদ্ধিজীবী চত্বরে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

১৯৭১ সালের এই দিনে বিজয়ের উষালগ্নে পাকিস্তানি ঘৃন্য হানাদার বাহিনী তাদের দোসর বর্বর রাজাকার, আল-বদর ও আল-শামসের প্রত্যক্ষ সহযোগিতায় জাতির বীর সন্তানদের হত্যা করে।

তারা বুদ্ধিজীবীদেরকে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগ ও রাজধানীর বিভিন্ন নির্যাতন কেন্দ্রে ধরে নিয়ে যায়। পরে তাদের ওপর অমানুষিক নির্যাতন করা হয় এবং বিভিন্ন বধ্যভূমি বিশেষ করে রায়েরবাজার ও মিরপুরে তাদেরকে হত্যা করা হয়।

স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.