Home / খেলা / অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ
0f1f6512e9f9618e7728b5af6ed1eb83-12

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য দেশ ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৯ ডিসেম্বর ২০১৬ । ২৫ অগ্রহায়ণ ১৪২৩

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের জন্য গতকাল রাত সোয়া ১০টায় মুশফিকের নেতৃত্বে ১১ ক্রিকেটার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছেড়েছেন। মাশরাফি, সাকিব, তামিমসহ বাকিরা শনিবার রাতে সিডনির উদ্দেশে বিমানে চড়বেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ৯ দিনের ক্যাম্প শেষে ১৯ ডিসেম্বর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ২৬ ডিসেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে সফর। দেশ ছাড়ার আগে গতকাল সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন দলের দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। দু’জনই জানিয়েছেন, এবারের নিউজিল্যান্ড সফরটা তাদের জন্য একটু অন্যরকম। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আরও পরিষ্কার করে বলেছেন বিষয়টা, ২০১৫ সালের পর থেকে ঘরের মাটিতে বড় দলগুলোর বিপক্ষে বেশ দাপটের সঙ্গে খেলছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডকেও চমকে দিয়েছে টাইগাররা। এবার বিদেশের মাটিতে ভালো খেলার চ্যালেঞ্জ। তাই নিউজিল্যান্ড সফরকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি, ‘অবশ্যই এটা নতুন চ্যালেঞ্জ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.