Home / প্রকৃতি / যৌবনের  ফুল পারুল
parul+flwer+mbd-2

যৌবনের  ফুল পারুল

মাস্টারি বিডি । শান্তা ইসলাম

ফিচার । ঢাকা । ১১ মে ২০১৯ । ২৮ বৈশাখ ১৪২৬

পারুল ফুলের সৌন্দর্যে বিমোহিত কবিগুরু লিখেছেন–

পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে

পারুলের সুমিষ্ট ঘ্রাণ যৌবনের উন্মাদনায়- রোমান্টিকতায় ভরিয়ে দেয়। প্রেমিক হৃদয় এ ফুলের সুবাসে উথাল-পাথাল হয়।

parul+flwer+mbd

হাল্কা বেগুনি কিংবা তামাটে যেটাই হোকনা কেন পারুল সৌন্দর্যে অতুলনীয়। পারুলের তুলনা শুধুই পারুল। মিষ্টি গন্ধের এই ফুলটিকে কেউ কেউ রসুন্দি নামে জানে। ময়মনসিংহে পারুলের স্থানীয় নাম কামসোনালু। গারোরা ডাকে ভাতসিল নামে। বিগোনিয়া জাতের এই ফুল মুলত আমেরিকার প্রদেশ থেকেই আমাদের দেশে এসেছিল বলে মনে করা হয়।

দুঃখজনক হলেও সত্যি, যৌবনের এই ফুল বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে।

পারুল গ্রীষ্মকালীন ফুল। মে থেকে জুলাই মাসের মধ্যভাগ পর্যন্ত এ ফুল ফোটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.