Home / জাতীয় / জাতির পিতার সমাধিসৌধে এলজিইডি’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলী’র শ্রদ্ধাজ্ঞাপন
121

জাতির পিতার সমাধিসৌধে এলজিইডি’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলী’র শ্রদ্ধাজ্ঞাপন

মাস্টারি বিডি । শেখ নজরুল
জাতীয় । ১০ মে ২০১৯ । ২৭ বৈশাখ ১৪২৬

এলজিইডি’র নবনিযুক্ত প্রধান প্রকৌশলী মো. খলিলুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন আজ।

শুক্রবার বেলা ১১ টায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তিনি ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, মোঃ মতিয়ার রহমান, আলী আখতার হোসেন, আব্দুল কুদ্দুছ মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শাহজাহান মোল্লা, মজিবুর রহমান সিকদার, মন্মথ রঞ্জন হালদার, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, এলজিইডি, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, কোটালীপাড়া পৌর মেয়র শেখ কামাল হোসেনসহ বিভিন্ন প্রকল্প ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.