Home / প্রকৃতি / দলবেঁধে বাস করে বক পাখি
bogla+mbd-2

দলবেঁধে বাস করে বক পাখি

bogla+mbd

মাস্টারি বিডি । জেড আর বাঁধন
ফিচার । ০৫ মার্চ ২০১৯ । ২১ ফাল্গুন ১৪২৫

বক হচ্ছে আর্ডেইডি গোত্রের অন্তর্গত লম্বা পা বিশিষ্ট মিঠাপানির জলাশয় ও উপকূলীয় অঞ্চলে বসবাসকারী মৎস্যভোজী জলচর পাখি। এরা দলগতভাবে বাস করে। পৃথিবীতে স্বীকৃত মোট ৬৪ প্রজাতির বক রয়েছে। এসব বকের কিছু প্রজাতি আকৃতিভেদে বগলা (Bittern) ও বগা (Egret) নামে পরিচিত।

bogla+mbd-4

Botaurus এবং Ixobrychus গণের সদস্যরা বগলা নামে পরিচিত আর বগাদের শরীরে সাদার প্রাধান্য বেশি। সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির বকের বিস্তৃতি থাকলেও নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি মরু ও মেরু অঞ্চলে বক অনুপস্থিত।

bogla+mbd-7

বকেরা ভিন্ন ভিন্ন গাছের মগডাল দখল করে গাছের ডাল-পালা দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে। ১৮ প্রজাতির বক বসবাস করছে এ দেশে। জলচর এ পাখির ঠোঁট খুব সরু, সোজা, লম্বা ও তীক্ষ্ণ, গলা খুব চিকন, দীর্ঘ স্প্রিংয়ের মতো ছোট-বড়ও করতে পারে। প্রজননকালে দেহের পেছনে এবং কোনো প্রজাতির ক্ষেত্রে বুক ও মাথায় বাড়তি পালক গজায়।

bogla+mbd-8
বক পাখি সাধারণত বিল, হ্রদ, নদী, জলাভূমি, মৌসুমি প্লাবনভূমি, ধানক্ষেত, লবণ চাষের জমি, মোহনা, জোয়ার-ভাটার খাঁড়ি ও প্যারাবনে বিচরণ করে থাকে। আকার আকৃতি ও নানাদিক বিবেচনা করে বককে বিভিন্ন নামে ডাকা হয়।

bogla+mbd-9

যেমন- ছোট বগা, মাঝলা বগা, প্রশান্ত শৈল বগা, ধুপনি বক, দৈত্যবক, ধলাপেট বক, লালচে বক, বড় বগা, গোবগা, চীনা কানিবক, দেশি কানিবক, খুদেবক, কালামাথা নিশিবক, মালয়ী নিশিবক, খয়রাবক, হলদে বগলা, কালা বগলা, বাঘা বগলা ইত্যাদি।

bogla+mbd-5

বকেরা আবাসস্থলে বছরের নয় মাস বসবাস করে। শুকনো মৌসুমে সাধারণত খাদ্যের সংকটে আবাসস্থল ছেড়ে দূরে চলে যায়। জুন-সেপ্টেম্বর মাসে প্রজননের জন্য তারা দল বেঁধে বাসা বাঁধে। সচরাচর বক-বগা মিশ্র দলে থাকে। অগভীর পানিতে ধীরে ধীরে হেঁটে শিকার খোঁজে।

bogla+mbd-3

নদীনালা, খালবিল, হ্রদ, প্লাবনভূমি, জলাভূমি, ধানক্ষেত, সেচের এলাকায় তারা খাদ্য সংগ্রহ করে। আবার ওই নদীনালা পানিতে ভরলে তারা আবার ফিরে আসে আবাসস্থলে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.